মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘জয় শ্রী রাম’ না বলায় এবার নামাজ শেষে ফিরতি পথে যুবকের উপর নৃশংস হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

এবার মসজিদ থেকে ফেরার পথে জাতিগত প্রতিহিংসার শিকার হলো ভারতের মুসলিম যুবক। মাথায় টুপি পরার অপরাধে বেধড়ক মারা হলো তাকে। একই সঙ্গে ‘জয় শ্রী রাম’ বলতেও বাধ্য করা হয়েছে। ভারতের উত্তর প্রদেশের কিদওয়াই নগরে এ নৃশংস ঘটনা ঘটেছে।

ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, গত শুক্রবারের নামাজ শেষে ১৬ বছরের মুহম্মদ তাজ বাড়ি ফিরছিলেন। এ সময় বাইকে করে বেশ কয়েকজন যুবক এসে তাকে ঘিরে ধরে। এরপরই তাজের টুপি খুলে ফেলে দেওয়া হয়। ‘জয় শ্রীরাম’ বলার জন্যে বাধ্য করে। না বলায় তার উপর হামলে পরে কতগুলো উগ্রবাদী হিন্দু।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। চলতি সপ্তাহতেই এক মাদরাসা শিক্ষককে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। তাবরেজ আনসারিকে হত্যা করা হয় নৃশংসভাবে পিটিয়ে।

আবার কলকাতায় হাফেজে কুরআনের উপরও হামলা করেছে তারা। এভাবে আর কতদিন হামলা চলবে। আতঙ্ বিরাজ করছে ভারত জুড়ে। সূত্র: ইন্ডিয়া টুডে

-এটি