রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

এরশাদ বোন ক্যানসারে আক্রান্ত: রাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এরশাদ বোন ক্যানসারে আক্রান্ত। তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১০ শতাংশের কম আগে থেকেই।

বুধবার (৩ জুলাই) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত যৌথসভা শেষে ডাক্তারের বরাতে সাংবাদিকদের একথা জানান জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

সভায় এরশাদের সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরের মসজিদ, মন্দির, গির্জায় দোয়া অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

এরশাদের চিকিৎসাব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ৯ সদস্যের একটি কমিটি।

এরশাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার জন্য সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক আসবেন। তিনি এরশাদের শারীরিক অবস্থা দেখে নেওয়ার সিদ্ধান্ত দেবেন।

যৌথসভায় জাপার ৮০ শতাংশ প্রেসিডিয়াম সদস্য উপস্থিত থাকলেও ছিলেন না পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।

এসময় প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ