বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

কক্সবাজারে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চিহ্নিত এক মাদককারবারী নিহত হয়েছেন। ঘটনাস্থল হতে ২টি এলজি, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছলিম উল্লাহ (৩৬) টেকনাফ পৌরসভার নতুন পল্লাংপাড়া এলাকার নজির আহাম্মদের ছেলে। ছলিম এলাকার চিহ্নিত মাদককারবারী।

র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ মীর্জা মাহতাব জানান, মাদক ব্যবসায়ীদের একটি চক্র ইয়াবা পাচারের জন্য উত্তর শীলখালী এলাকায় অবস্থান নিয়েছে, এমন খবরে অভিযান চালায় টেকনাফে দায়িত্বরত র‍্যাব-১৫। ঘটনাস্থলে পৌছালে মাদককারবারীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি করে।

এক পর্যায়ে মাদক পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ছলিম উল্লাহর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে র‍্যাব। পরে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ছলিম উল্লাহ এলাকার চিহ্নিত ইয়াবা কারবারী ছিলেন। কিছুদিন আগেও তার বসত বাড়ি থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তার স্ত্রীকে আটক করা হয়েছিল। সেই মামলায় ছলিম পলাতক আসামি ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

-এএ