মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি রহ.-এর ১২০ বছর বয়সী শিষ্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আল ফারুক
লেখক ও অনুবাদক

সুবহানাল্লাহ! হযরত মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি রহ. এর এই শিষ্য এখনো জীবিত আছেন! নাম, মাওলানা জামালুদ্দীন জামালী। তিনি ফকিহুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলি থানভি রহ. এরও শিষ্য।

বয়স ১২০। পাকিস্তানের মিটয়ারি জেলার ছোট্ট গ্রাম ‘শের খান জামালি’-তে বসবাস করেন। এমন অতিশীপর বৃদ্ধ বয়সেও তিনি সাচ্ছন্দ্যে কুরআন, তাফসির ও হাদিসের দরস দিয়ে যাচ্ছেন।

তাঁর ৭০ বছর বয়সী ছেলেও তাঁর সঙ্গে দ্বীনি ইলম পাঠদানের অমূল্য খিদমত আঞ্জাম দিচ্ছেন। শুধু তাই নয়; এ পর্যন্ত তিনি ৩৩ টি হজ ও ৪৩ বার উমরা সম্পন্ন করেছেন।

বিস্ময়ের বিষয় হলো, এই ১২০ বছর বয়সেও তিনি চশমা ছাড়াই অনায়াসে যেকোনো বই পড়তে পারেন।সুবহানাল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এ পর্যন্ত তিনি কোনো ধরনের রোগ-বালাই ছাড়াই পূর্ণ সুস্থ রয়েছেন।

তিনি উরদু, সিন্ধি, আরবি ও ফারসি ভাষা জানেন। এ পর্যন্ত তাঁর লেখা চারটি বই আলোর মুখ দেখেছে।

মহান আল্লাহ তাঁর হায়াতে তাইয়্যেবার মাঝে আরো আরো বরকত দিন। আমিন।

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া

আরএম/