রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

রিকশা চলাচলের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর তিনটি প্রধান সড়কে রিকশা চলাচলের ওপর ঢাকার দুই সিটি করপোরেশনের নেয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন দাখিল করা হয়েছে।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা এ আবেদন দাখিল করেন।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিকশা নিয়ে ২০১২ সালে করা এক রিট আবেদনের ধারাবাহিকতায় সম্পূরক আবেদন করা হয়। আবেদনে সিটি করপোরেশনের সিদ্ধান্ত স্থগিত এবং রাস্তায় জনগণের চলাচলের জন্য বিকল্প কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা আদালতকে জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত ৩ জুলাই কুড়িল থেকে সায়েদাবাদ ভায়া রামপুরা ও খিলগাঁও, গাবতলী থেকে আজিমপুর ভায়া আসাদ গেট এবং সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগের রাস্তায় রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ