শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মুসলিমদের আর্থিক সহায়তার ফজিলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

আল্লাহ তায়ালা কুরআনে কারিমের মধ্যে বলেন, যে সব লোক নিজেদের মাল আল্লাহ তায়ালার রাস্তায় খরচ করে তাদের মাল এর উদাহরণ হল ওই দানার মতো যা হতে ৭টি শীষ উৎপন্ন হয় আর প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ যাকে চান সম্পদ বৃদ্ধি করে দেন। আল্লাহ মহাজ্ঞানী। সূরা বাকারা।

যে সমস্ত লোক নিজেদের মাল আল্লাহর রাস্তায় খরচ করে, রাত্রে ও দিনে গোপণে ও প্রকাশ্যে তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহান প্রতিদান। আর তাদের ভয় নেই। তারা চিন্তিতও হবে না। সূরা বাকারা।

কুরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, খাবারের প্রতি আগ্রহ ও মুখাপেক্ষিতা থাকা সত্ত্বেও তারা বলে আমরা তো তোমাদেরকে শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খানা খাওয়াচ্ছি। আমরা তোমাদের নিকট হইতে কোন বিনিময় শুকরিয়া চাই না।

আল্লাহ বলেন, তোমরা কখনো পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল ইমরান।

হাদিস শরিফ এর মধ্যে রাসূল সা. বলেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইকে পেট ভরে খানা খাওয়ায় ও পানি পান করায় আল্লাহ তায়ালা তাকে জাহান্নাম হতে দূরত্বে রাখবেন। আবু দাউদ।

রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি কোন মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় কাপড় পরিধান করায়। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। যে ব্যক্তি কোন মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ায় আল্লাহ তায়ালা তাকে জান্নাতের ফল হতে খাওয়াবেন যে ব্যক্তি কোন মুসলমানকে তৃষিত অবস্থায় পানি পান করায়।

রাসূলে কারিম সাল্লাহু আলাই সাল্লাম অন্য হাদিসে বলেন, এক ব্যক্তি রাসুলে কারিম সাল্লাহু সাল্লাম কে প্রশ্ন করলেন ইসলামে সর্বোত্তম আমল কোনটি রাসূলে কারিম সাল্লাহু সাল্লাম বললেন, খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া। তিরমিজি

হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযিআল্লাহু তায়ালা বর্ণনা করেন, রাসূলে কারিম সাল্লাহু সাল্লাম এরশাদ করেছেন, তোমরা রাহমানের ইবাদত করতে থাকো, খানা খেতে থাকো সালামের প্রচলন করতে থাকো। এ সমস্ত আমল করলে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি। সূত্র: মুনতাখাব হাদিস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ