মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে পাঁচ তরুণীসহ ১০ বহিরাগত আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের দক্ষিণ পাশের বাগানের (সুইজারল্যাণ্ড) শেষ প্রান্তে পাঁচ তরুণীসহ ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে নেশাদ্রব্যসহ লেকের পাশ থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল টিম।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘সুইজারল্যান্ডের শেষ প্রান্তে বনের ভেতর কিছু ছেলেমেয়ে একত্রে গান বাজনা করছে জানতে পেরে সেখানে যাই। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক অন্তত ১০ জন শিক্ষার্থীকে আটক করি। তাদের মধ্যে পাঁচজন তরুণী ছিলেন।’

আটককৃতদের প্রক্টরিয়াল বডি সিকিউরিটি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজন এর আগেও একবার নেশাগ্রস্ত অবস্থায় প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়েছিলেন বলে জানান আ স ম ফিরোজ-উল-হাসান।

এ সময় এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘আটকদের অভিভাবকের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়ায় অভিভাবক অথবা সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

আরএম/