মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

'স্মার্ট চুড়ি' রক্ষা করবে নারীদের, দাবি উদ্ভাবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান যুগে রাস্তা-ঘাটে নারীদের নিরাপত্তা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই অসংখ্য ধর্ষণ, খুন, যৌন হয়রানির খবর পাওয়া যায়। এসব থেকে নারীদের সুরক্ষায় এবার উদ্ভাবন করা হয়েছে ‘স্মাট চুড়ি’।

দেখতে আর দশটা সাধারণ চুড়ির মতোই। তবে, এর রয়েছে কিছু অদ্ভুত ও বেশ কার্যকর ক্ষমতা। বিপদে পড়লে এ চুড়ি দিয়েই আক্রমণকারীকে বৈদ্যুতিক শক দিতে পারবেন ব্যবহারকারী।

পাশাপাশি, এটি যেকোনো সময় ব্যবহারকারীর অবস্থান ও নিকটবর্তী থানায় সংকেত পাঠাতে সক্ষম। এর জন্য তেমন কিছু করতে হবে না, শুধু বিশেষ ভঙ্গিতে হাত নড়াচড়া করলেই কাজ শুরু করে দেবে আত্মরক্ষাকারী চুড়িটি।

সম্প্রতি চমৎকার এ জিনিসটি উদ্ভাবন করেছেন ভারতের দুই যুবক। নাম গাদি হরিশ ও সাই তেজা।

হরিশ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’কে বলেন, ধর্ষণ ও নিখোঁজের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এসব থেকে নারীদের সুরক্ষা দেওয়ার ভাবনা থেকেই এ চুড়ি তৈরির কথা মাথায় আসে।

প্রয়োজনীয় এ জিনিসটির প্রাথমিক কাজ শেষ করেছেন ২৩ বছর বয়সী হরিশ। এ প্রকল্পের আরও উন্নয়নের জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ