শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ট্যানারি মালিকদের শিক্ষা দিতে চামড়া নষ্টের পরিকল্পনা, যা বলছে দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ তায়ালার হুকুম পালন ও তার নৈকট্য অর্জনের অভিপ্রায়ে সামর্থবান মুসলিমরা কুরবানি করছেন। কুরবানির পর পশুর চামড়া বিভিন্ন মাদরাসায় দান করছেন অনেকে। তবে এবারও পশুর চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না মাদরাসা কর্তৃপক্ষ।

বিগত কয়েবছর ধরেই কুরবানি পশুর লবণছাড়া কাঁচা চামড়ার বাজার নিম্নমুখী। এটা শুধু বাংলাদেশের চিত্র এমনটি নয়। আমাদের পাশ্বর্বর্তী দেশ ভারত ও পাকিস্তানেও চামড়ার বাজারে ধ্বস নেমেছে।

অনেকে এ সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে কুরবানি পশুর চামড়া নষ্ট করার পরিকল্পনা করছে। তাদের ধারণা এতে করে চামড়া ব্যবসায়ীরা একটা শিক্ষা পাবে। সোশ্যাল মিডিয়ায়ও এ দাবির পক্ষে যুক্তি তুলেছেন অনেকে।

সম্প্রতি এ উপায়টি সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি কী- তা জানতে ভারতের ঐতিহ্যবাহী দীনি মারকাজ দারুল উলুম দেওবন্দের কাছে জানতে চেয়েছেন জনৈক ব্যক্তি।

তার প্রশ্ন ছিল- ‘বর্তমানে মুম্বাই শহরে ছাগলের চামড়ার মূল্য খুবই কম। এর আগে ৩৫০ রুপি করে বিক্রি করলেও দাম কমে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকায়। ছাগল কুরবানি করে চামড়া দাফন করে অথবা পুড়িয়ে দিয়ে কোন দাতব্য প্রতিষ্ঠানে ২০০ টাকা দান করতে অনেকে  পরামর্শ দিয়েছেন। এতে করে চামড়া ব্যবসায়ীরাও একটা শিক্ষা পাবে এবং দাতব্য প্রতিষ্ঠানটিও ন্যায্য মূল পাবে। দয়া করে আমাকে সঠিক পদ্ধতিটি জানাবেন।’

এই প্রশ্নের উত্তরে দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগ থেকে জানানো হয়, ‘ছাগলের চামড়ার মূল্য কম হওয়াতে ব্যবসায়ীকে দায়ী করা ঠিক না। এটা উপর মহল থেকে নির্ধারণ করা হয়। সুতরাং, কুরবানির পর ছাগলের চামড়া মাটিতে পুঁতে ফেলা বা জ্বালিয়ে দেয়া বৈধ নয়। ’

সূত্র: ইফতা বিভাগ, দারুল উলুম দেওবন্দ, ভারত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ