মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারতে ভারী বৃষ্টিপাতে শিশুসহ ২৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড ও পাঞ্জাবে ভারী বৃষ্টিপাতে শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। এতে এখনো নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ২২ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রোববার (১৮ আগস্ট) স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে রাজ্যগুলোয় এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অন্তত ২৪ জনই হিমাচল প্রদেশের।

এদিকে তীব্র বর্ষণের ফলে প্রদেশটির কুল্লু শহরে দীর্ঘ সময় যাবত আটকে থাকার পর অন্তত ২৫ পর্যটককে এরই মধ্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাজ্যের অধিকাংশ জেলার যোগাযোগ ব্যবস্থা এরই মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কারণে সোমবার (১৯ আগস্ট) থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে প্রদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান।

অপর দিকে যমুনাসহ রাজ্যের আশপাশের উপনদীগুলোর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় রাজধানী নয়া দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে বন্যার আগাম সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্যগুলোর নিচু অঞ্চলে বসবাসরত লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে।সেই সঙ্গে দেশটির উদ্ধারকারী দল ও সেনা কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

-এএ