মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেবর) রাতে আকবরশাহ থানার ১নম্বর রোডের মীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলো- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)। তাদের মধ্যে ইউসুফ ও মুসা আপন ভাই। তাদের বাবার নাম আলী আহমদ। আর আজিজের বাবার নাম জমির হোসেন।

আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।

২০১৭ সাল থেকে বাংলাদেশে অবস্থানকারী এই তিন রোহিঙ্গা কীভাবে পাসপোর্ট পেল তা তদন্ত করে দেখা হবে বলেও জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ