মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

মিয়ানমারে ফিরতে নাগরিকত্ব ও নিরাপত্তার দাবি রোহিঙ্গাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করলে মিয়ানমারে ফিরে যাবার কথা চীনা প্রতিনিধি দলকে জানিয়েছেন তুমব্রু সীমান্তে অবস্থানরত রোহিঙ্গারা।

গতকাল রোববার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি ঝিমিংয়ের নেতৃত্বে তুমব্রু সীমান্ত পরিদর্শন করে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সময় চীনা প্রতিনিধি দলকে এ কথা জানান রোহিঙ্গারা।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, সীমান্ত পরিদর্শন করতে আসা চীনের রাষ্ট্রদূত লি ঝিমিংয়ের নেতৃত্বে প্রতিনিধি দল জানতে চায় কী করলে মিয়ানমারে ফিরে যাব আমরা। তখন লি ঝিমিংকে জানানো হয়, নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিতের দাবি মেনে নিলে আমরা ফিরে যাব।

রোববার বিকালে তুমব্রু সীমান্তে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে চীনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল ঘুমধুম সীমান্তের ট্রানজিট ঘাট ও মিয়ানমার-বাংলাদেশ মৈত্রী সেতু পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন কক্সবাজারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত) শামসুদ্দৌজা নয়নসহ অন্যান্য কর্মকর্তা। এর আগে সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় চীনের প্রতিনিধি দল।

আজ সোমবার টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যাবে প্রতিনিধি দলটি। সেখানেও শরণার্থী রোহিঙ্গাদের মতামত নেবেন তারা। পরিদর্শন শেষে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন চীনের রাষ্ট্রদূত লি ঝিমিং।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ