আওয়ার ইসলাম: শায়খুল হাদীস মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ.-এর খলিফা এবংমুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.-এর জানেশীন খলিফা মাওলানা ইব্রাহিম আফ্রিকী নয় দিনের সফরে ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ সফরে আসছেন।
ওই দিন দুপুর ১২ টায় তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। তাকে অভ্যর্থনা জানাতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমানবন্দরে যাবেন।
প্রতিনিধি দলের অন্যন্য সদস্যরা হলেন- মাওলানা নুরুল আলম, মুফতি শফিকুল ইসলাম, পীর মামুনুর রশীদ, মুফতি জাকির হোসাইন, মুফতি মিজানুর রহমান, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা আতাউর রহমান, মুফতি মাহমুদ হাসান, মুফতি ইমরান বিন ইলিয়াস, মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মুনিরুল ইসলাম, মাওলানা আবুল খায়ের প্রমুখ।
বাংলাদেশ সফরে সফরে মাওলানা ইব্রাহিম আফ্রিকী বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। কোথায় কখন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তার সফরসূচি নিচে দেওয়া হল।
সফরসূচি
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দক্ষিণখান, লাখনি পাড়া, মাহমুদিয়া মাদরাসা (আশিয়ান সিটি কেন্দ্রিয় জামে মসজিদ) যাবেন। সেখানে বাদ জোহর বয়ান করবেন। তারপর ধৈবড় সোবহানিয়া মাদরাসায় বাদ আসর মাসিক ইসলাহি মজলিসে বয়ান করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় খিলগাঁও খিদমাহ হাসপালে গিয়ে দোয়া করবেন। নারায়নগঞ্জ সোনাহাজরা মাদরাসা মসজিদে জুমার বয়ান ও নামাজ পড়াবেন। বাদ আসর আল মাহমুদ কিন্ডার গার্টেন বোর্ডের আওতায় তিনটি বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করবেন। বাদ মাগরিব তাকউয়াতুল ঈমান লিল বানাত মাদরাসায় মাসতুরাতের বায়াত। টিকরপুর জামেয়া মাহমুদিয়া মাদরাসায় ইসলাহি জোড়ে বয়ান ও রাত্রি যাপন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আল জামিয়াতুল কেরামতিয়া খলিলীয়া কিউর, মুন্সিগঞ্জ-এ দোয়া। সকাল ১১ টা ৩০ মিনিটে আল মারকাজুল হক চাম্পাতলী মুন্সিগঞ্জ-এ নসিহত ও দোয়া। বাদ যোহর দেওভোগ মাদরাসায় ইসলাহি মজলিসে বয়ান। বাদ আসর হাজীপাড়া মাদরাসায় দোয়া। বাদ মাগরিব মুসলিমনগর মুন্সিগঞ্জ মাহফিলে বায়ান ও রাত্রি যাপন।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও ইসলাহি জোড়ে বয়ান ও বায়াআত। বিকাল ৩ টায় রংপুরের উদ্দেশ্যে রওয়ানা। বার আউলিয়া মাদরাসায় ইসলাহি জোড়ে বয়ান ও রাত্রি যাপন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বগুড়া জামিল মাদরাসায় মাসতুরাতদের নসিà¦