মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাক্ববারায়ে কাসেমীতে শায়িত হলেন দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস মাওলানা জামাল উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস ও তাফসিরে জালালাইনের সাড়াজাগানো শরাহ্ ‘জামালাইন’ এর মুসান্নিফ মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরীর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

আজ বেলা ১১ টা ৩০ মিনিটে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর ইমামতিতে তার জানাজা সম্পন্ন হয়।

Image may contain: one or more people, people standing and outdoor

দেওবন্দের হাজারো ছাত্র ও মরহুমের স্বজনরা জানাজা নামজে অংশগ্রহণ করেন।

জানাজা শেষে দারুল উলুমের দেওবন্দের কেন্দ্রীয় কবরস্থান মাক্ববারায়ে কাসেমীতে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এ আলেমে দীন গতকাল  দুপুর ২ টা ৫০ মিনিটে নিজ বাড়ি মিরাঠে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তার অগণিত ছাত্র এবং শুভানুধ্যায়ীদের কাছে মাওলানার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার  অনুরোধ জানানো হয়েছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ