মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

খাদ্য সংকটের মুখে রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশে আশ্রিত প্রায় ৯ লাখ রোহিঙ্গা।

এই সংকট নিরসনে বিশ্ববাসীর কাছে অর্থ সহায়তার আবেদন করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

বর্তমানে যে পরিমাণ খাবার রোহিঙ্গাদের জন্য মজুদ রয়েছে তা আগামী দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তাই সংকট মোকাবিলায় দাতাদের কাছে ৪ কোটি ডলার অর্থ সহায়তা চেয়েছে ডব্লিউএফপি।

শুক্রবার জেনেভায় সংস্থাটির মুখপাত্র হারভে ভারহোসেল জানান, প্রতি মাসে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিতে খরচ হয় ১ কোটি ৬০ লাখ ডলার।

সংকট নিরসনে জাতিসংঘে জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) চলতি বছরের শুরুতে ৯২ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো। এখন পর্যন্ত এ লক্ষ্যমাত্রার মাত্র ৩৮ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে।

সংস্থাটির এক মুখপাত্র বলেন, মাত্র দুই মাসের খাদ্য মজুদ আছে। আগস্ট থেকে জানুয়ারী মাস পর্যন্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে আরো চার কোটি ডলার অর্থের প্রয়োজন হবে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ