সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

রাস্তায় ও ডোবায় পড়ে আছে বিপুল পরিমাণ কুচি কুচি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার রাস্তায় ও ডোবায় পড়ে আছে বিপুল পরিমাণ কুচি কুচি করা টাকা। এসব টাকার মধ্যে ১০০, ৫০০ ও ১০০০ টাকার ছেঁড়া নোটও আছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ও পাশের ডোবায় এমন চিত্র দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে সড়কের ওপর বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশের ডোবায় টাকার টুকরো ভাসছিল। এটা দেখে স্থানীয়দের সেখানে নামিয়ে দেওয়া হয়। তখন সেখানে অসংখ্য টাকার কুচি পাওয়া যায়। ওই ডোবা থেকে কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করা হয়েছে। এর দুই বস্তা আলামত হিসেবে পুলিশ এবং এক বস্তা র‌্যাব নিয়ে গেছে।

ট্রাক থেকে টাকা ফেলার ঘটনার প্রত্যক্ষদর্শী জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জাহিদ মিয়া সংবাদমাধ্যমকে জানায়, ২১ সেপ্টেম্বর শনিবার রাতে সে মাছ ধরতে যাচ্ছিল। তখন সে দেখতে পায়, হলুদ রঙের একটি ট্রাক থেকে টাকা ফেলে দেওয়া হচ্ছে। সে তখন চালকের কাছে জানতে চায়, এত টাকা কোথা থেকে এল। চালক তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। মাছ ধরে ভোরের দিকে ফেরার সময় সে দেখে, দুজন রাস্তা থেকে বস্তায় করে টাকা নিয়ে যাচ্ছেন।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ এখানে আসে। এখনো উদ্ধার তৎপরতা চলছে।’

আরএম/