মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

রোহিঙ্গাদের এনআইডি: গ্রেপ্তার তিন ইসি কর্মী ২ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জালিয়াতি করে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত নির্বাচন কমিশনের তিন অস্থায়ী কর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নোমানের আদালতে হাজির করে পুলিশ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

নির্বাচন কমিশনের তিন অস্থায়ী কর্মী হলেন- কোতোয়ালি থানার ডাটা এন্ট্রি অপরেটর মো. শাহীন, বন্দর থানার ডাটা এন্ট্রি অপারেটর মো. জাহিদ এবং ডবলমুরিং থানার ডাটা এন্ট্রি অপারেটর পাভেল বড়ুয়া।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান রিমান্ডের বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ