বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সব প্রশ্নের জবাব দিতে শিক্ষার্থীদের সঙ্গে বসছেন বুয়েট ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আলোচনায় বসার প্রস্তাব পাঠিয়েছেন বুয়েট ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

মিজানুর রহমান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের কয়েক দফা দাবির মধ্যে ভিসি স্যারের জবাবদিহির বিষয়টি রয়েছে। শিক্ষার্থীদের সব প্রশ্নের জবাব দিতে শুক্রবার বিকেল ৫টায় তাদের সঙ্গে বৈঠক করার প্রস্তাব পাঠানো হয়েছে। বুয়েটের একজন শিক্ষকের মাধ্যমে এ প্রস্তাব শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি রয়েছে, সেগুলো বুয়েট প্রশাসন কীভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

এ আলোচনার মাধ্যমে বুয়েটের চলমান অস্থির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে আন্দোলনকারী একাধিক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করলে তারা জাগো নিউজকে বলেন, ভিসি স্যার চাইলে আমরা যেকোনো সময় আলোচনায় বসতে রাজি আছি।

তারা বলেন, ডিসি স্যারের কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেসব প্রশ্নের উত্তর স্যারকে দিতে হবে। পাশাপাশি আমাদের যেসব দাবি রয়েছে তা বাস্তবায়নে শুধু আশ্বাস নয়, এ বিষয়ে প্রশাসনিক প্রজ্ঞাপন জারি করতে হবে।

তবেই তারা আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরবেন বলেও জানান।

রোববার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে আন্দোলনে নামেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ