শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

কাশ্মীরে ফের গ্রেনেড হামলায় নিহত ৩, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগরে একটি বাজারে গ্রেনেড হামলায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭ জন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট বাজারের ভিড় লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে হামলাকারীরা।

এনডিটিভি-এর খবরে বলা হয়, এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হামলায় আহত ৭ জনকে শ্রীনগরের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পরপরই বাজারসহ আশেপাশের এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সন্ত্রাসীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, এ ঘটনায় আহত ৭ জনকেই হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ওই এলাকার বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। তবে কয়েকজন বিক্রেতা কয়েকটি অস্থায়ী দোকান বসিয়ে প্রয়োজনীয় নানা সামগ্রী বিক্রি করছেন।

জম্মু-কাশ্মীরে অবরুদ্ধ অবস্থার মধ্যে কঠোর নিরাপত্তা সত্ত্বেও এ হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত ৫ অক্টোবরও জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে হওয়া ওই হামলায় কমপক্ষে ১৪ জন আহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ