রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত

ঘরে বানান বুটের ডালের হালুয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: বিভিন্ন অনুষ্ঠান বা বিকেলের নাস্তায় হালুয়া মুখরোচক খাবার। মুখরোচক এ খাবারের রয়েছে বহু পদ। বুটের ডালের হালুয়া, সুজির হালুয়া, গাজরের হালুয়া, পোস্তো’র হালুয়া ইত্যাদি। আজকের রেসিপিতে আওয়ার ইসলামের পাঠকদের জন্য থাকছে বুটের ডালের হালুয়া। আসুন জেনে নিন কিভাবে তৈরি করবেন বুটের ডালের হালুয়া।

উপকরণ: বুটের ডাল ১ কাপ, গরুর দুধ ২ কাপ, লাল চিনি ১ কাপ (স্বাদ অনুযায়ী কম বা বেশিও দেয়া যাবে), লবণ ১ চিমটি, খাঁটি গাওয়া ঘি/তেল আধা কাপ + ১ টেবিল চামচ, এলাচ ২ টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ১ টি, বাদাম কুচি ২ টেবিল চামচ, কিসমিস ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে বুটের ডাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পরিমাণমত পানি দিয়ে বুটের ডাল সিদ্ধ করে পানি শুকিয়ে নিন। গরুর দুধে অল্প পানি মিশিয়ে নিন। এবার সিদ্ধ বুটের ডালে একটু একটু দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন। পাটায়ও বেটে নিতে পারেন, যদি পাটায় বেটে নেন তবে সে ক্ষেত্রে দুধ দেবার দরকার হবেনা দুধ একবারে হালুয়া তৈরির সময় দিলেই হবে।

এখন ননস্টিক ফ্রাইং প্যানে খাঁটি গাওয়া ঘি/তেল গরম দিয়ে একে একে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। এবার বুটের ডাল ও গরুর দুধ এর মিশ্রণ দিয়ে দিন। ঘন ঘন নাড়ুন যাতে নিচে পোড়া না লাগে। চুলার আঁচ মাঝারি রাখুন। এরপর লাল চিনি দিয়ে দিন, এক চিমটি লবণ দিন।বাদাম কুচি এবং কিসমিস দিন।

নাড়তে নাড়তে এক পর্যায়ে হালুয়া যখন ঘন হয়ে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন। যে প্লেট বা ট্রে তে হালুয়া ঢালবেন তাতে সামান্য গাওয়া ঘি মাখিয়ে নিন। এবার প্লেটে হালুয়া ঢেলে সমান করে বিছিয়ে পছন্দ মতো সাইজে কেটে নিন। এরপর উপরে বাদাম কুচি এবং কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু বুটের ডালের হালুয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ