রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের কাছে শুক্রবার সকালে ট্রাকচাপায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

এ ঘটনায় নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে শিউলী খাতুন (৩০) ও একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিফাপাড়া গ্রামের জেল হোসেন (৬৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব জানান, যাত্রীবাহী একটি ভ্যান কামারপাড়া ব্রিজ এলাকা থেকে থানা রোডের দিকে যাচ্ছিল।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের কাছে বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিউলি খাতুন নামে এক নারী মারা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চার ভ্যানযাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জেল হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি জানান, এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ