সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার পর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারটি নিশ্চিত করে আইসিসি। কাউন্সিলের দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গ করায় এ শাস্তি পাচ্ছেন তিনি।

আগামী দুই বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিব। দুই বছরের মধ্যে এক বছর সাজা স্থগিত করা হয়েছে। কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে সাকিব আল হাসানকে।

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গেটিং বলেন, কমিটি থেকে সাকিবকে হারিয়ে আমরা বেদনাহত। গেল কয়েক বছর এ কমিটিতে অনেক অবদান রেখেছেন। তার এ সিদ্ধান্ত সঠিক বলে মনে করি।

২০১৭ সালের অক্টোবরে এমসিসি ক্রিকেট কমিটিতে যোগ দেন সাকিব। একই সঙ্গে সিডনি ও বেঙ্গালুরুতে কমিটির সভায় হাজির ছিলেন তিনি।

এ কমিটিতে মূলত বর্তমান-সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও আম্পায়াররা থাকেন। প্রতি বছর দুবার করে এর সভা হয়। তাতে ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। ২০২০ সালের মার্চে শ্রীলংকায় পরবর্তী সভা হওয়ার কথা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ