মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আল আমিন সংস্থার তাফসীর মাহ‌ফিল সফল করতে আল্লামা আহমদ শফীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি

উত্তর চট্টলার ঐ‌তিহ্যবাহী দীন‌ি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ‌্য‌ো‌গে আয়ো‌জিত আগামী ২৭, ২৮ ও ২৯ ন‌ভেম্বর ঐতিহা‌সিক তাফসী‌রুল কুরআন মাহ‌ফিল সফল করার আহ্বান জান‌ি‌য়ে‌ছেন আমিরে হেফাজত, দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক, আল আমিন সংস্থার প্রধান পৃষ্ঠ‌পোষক আল্লামা শাহ আহমদ শফী।

আজ বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৭টায় আমিরে হেফাজ‌তের কার্যাল‌য়ে আল আমিন সংস্থার দা‌য়িত্বশীল‌দের উপ‌স্থি‌তিতে তাফসীরুল কুরআন মাহ‌ফি‌লের আনুষ্ঠানিক প্রচারণার উদ্ব‌োধন করা হয়।

আল্লামা শাহ আহমদ শফী ব‌লেন, হাটহাজারী মাদরাসার মাহ‌ফি‌লের প‌রে আল আমিন সংস্থার মাহ‌ফিলে সব‌চেয়‌ে বে‌শি মানুষ জামা‌য়েত হয়। উক্ত মাহ‌ফি‌লে আমিও উপ‌স্থিত থা‌কবো, আপনা‌দেরও উপ‌স্থিত থাকার আহ্বান জানা‌চ্ছি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন সংস্থার সভাপ‌তি মাওলানা মাহমুদুল হাসান ফ‌তেপুরী, মাওলানা হা‌ফেজ আহমদ দীদার, মাওলানা আবু আহমদ, মাওলানা মুফতী মুহাম্মাদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, সহসাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল সিকদার, মাওলানা মুফতি আবু সাঈদ, মাওলানা জা‌হেদুল্লাহ খান, মাওলানা শ‌ফিউল আলম,মাওলানা আবুল হা‌শেম, মাওলানা হা‌ফেজ রিজুয়ান আরমান, মাও‌লানা আব্দুস সালাম প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ