মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বন্ধ হচ্ছে সাকিবের টাকা আসার খাতগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাকিব আল হাসানের ১ বছর নিষিদ্ধের ঘটনায় তার সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করতে যাচ্ছে উবার, ইউনিলিভারসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ও দেশি কর্পোরেট প্রতিষ্ঠান। ফলে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন টাইগারদের সাবেক অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটারের একজন সাকিব। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে মাসে ৪ লাখ টাকা করে বেতন পেতেন তিনি। তবে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর সাকিবের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে বিসিবি।

এরইমধ্যে সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান উবার। মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভার ও একটি পাঁচতারা হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে সাকিবের। তাদেরও সরে দাঁড়ানোর সম্ভাবনা প্রকট।

সর্বোপরি গ্রামীণফোনের সঙ্গে সদ্য করা সাকিবের বড় অঙ্কের চুক্তিটাও ভেস্তে যাচ্ছে। ক্রিকেটারদের ধর্মঘটের সময় এ চুক্তি করেন তিনি। ফলে বিসিবির রোষানলে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। বোর্ডের নিয়ম ভেঙে চুক্তি করেন বলে কথা শুনতে হয় তাকে।

এছাড়াও সাকিব শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ আছেন আন্তর্জাতিক শিশু তহবিল প্রতিষ্ঠান ইউনিসেফের সঙ্গে। নিষিদ্ধ ক্রিকেটারের সঙ্গে তারা সম্পর্ক রাখবে কি না, ইতোমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কানাঘুষা চলছে, শিগগির তার সঙ্গে আর্থিক লেনদেন মিটিয়ে ফেলছে তারা। সব মিলিয়ে এ একটা বছর আর্থিক লোকসানেই কাটবে টাইগার অলরাউন্ডারের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ