বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামী ব্যাংক এমপ্লয়ীজ বহুমুখী সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক এমপ্লয়ীজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, আব্দুল জব্বার ও মো. সালেহ ইকবাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএএম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম। সমিতির সভাপতি এটিএম শহীদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিগত বছরের আয় ব্যায়ের হিসাব তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে এবং সরকারের উন্নয়ন নীতিমালার সাথে মিল রেখে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ