সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক

নরওয়েতে কুরআনের অবমাননা; বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান মুফতি তাকি উসমানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বখ্যাত মুসলিম স্কলার, পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকী উসমানী মুসলিম দেশগুলিকে নরওয়েতে কুরআন অবমাননার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে উত্থাপনের আহ্বান জানিয়েছেন।

মুফতি তাকী উসমানী গতকাল শুক্রবার নরওয়েতে পবিত্র কুরআনের অবমাননার বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধভাবে আলোচনায় আনার জন্য আহ্বান জানিয়ে বলেন, স্ক্যান্ডিনেভিয়ার দেশে এ কাজ বন্ধ করার জন্য মুসলিমদের প্রচেষ্টা আরও বৃদ্ধি করেতে হবে। খবর জিও নিউজের।

এর আগে মুফতি উসমানী এক টুইট বার্তায় বলেন, মুসলিমরা সহিষ্ণুতা মানবতার যে দৃষ্টান্ত বিশ্বে স্থাপন করছেন এর বিপরিতে ইসলাম ধর্মের অবমাননা করে অমুসলিমরা তাদের ঘৃণ্য চেহারার পরিচয় তুলে ধরছে বিশ্বের সামনে।

তিনি কুরআন অবমাননার বিরুদ্ধে দাঁড়ানো ইলিয়াসের প্রশংসা করেছেন। যাকে বিশ্বব্যাপী ‘হিরো অফ দ্যা মুসলিম’ খেতাব দেওয়া হয়েছে। তাকি উসমানী বলেছেন, আফসোস তুরস্ক ছাড়া ইউরোপের কোনো দেশে এ সংবাদ প্রচার করা হয়নি।

তিনি হতাশা ব্যক্ত করে বলেন, আজ বিশ্ব মিডিয়া আর অন্যান্য মুসলিম দেশগুলোও নিরব তাকিয়ে আছে। আর এখানে ইসলাম ও কুরআন অপমানিত হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী এ বিষয়টি আলোচনা করা দরকার। ইলিয়াসকে মুক্তির বিষয়ে নরওয়েকে বাধ্য করতে হবে। এটা মুসলিম দেশগুলোর কর্তব্য।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

উল্লেখ্য, গত শুক্রবার নরওয়েতে পবিত্র কোরআন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করলে জনসম্মূখে তার উপর ঝাঁপিয়ে পড়ে কুরআনকে রক্ষা করে  ‘হিরো অব দ্যা মুসলিম’ বলে সোশ্যাল মিডিয়া প্রশংসিত হয়েছেন ইলিয়াস নামের এক যুবক।

জিও নিউজের বরাতে জানা যায়, স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সতর্কতা সত্ত্বেও ক্রিস্টিয়ানস্যান্ড শহরে পবিত্র কুরআন পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে থারসন নামের এক অমুসলিম।

এর মাঝে ইলিয়াস নামের একজন মুসলিম পবিত্র কুরআন বাঁচানোর জন্য ব্যারিকেড সার্কেল ভেদ করে ঝাঁপিয়ে পড়ে সে কুলাঙ্গারের উপর।  লোকসম্মূখে তাকে মারতে থাকে। কোরআন অবমাননার দায়ে তাকে খুব মারধোর করা হয়। স্যোশাল মিডিয়ায় সে ভিডিও মুহূর্তে ছড়িয়ে গেলে ইলিয়াস কে ‘হিরো অব দ্যা মুসলিম’ বলে অবহিত করà