মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

ডুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডুয়েট প্রতিনিধি: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হয়।

ডুয়েট উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিনসহ ভর্তি কমিটির সদস্যরা ভর্তি কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন কালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন জানান, পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে।

উল্লেখ্য, এ বছর ৯টি বিভাগে ৬৮৬ আসনের বিপরীতে মোট ৯ হাজার ৬৫১টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৬৩৫ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। ভর্তি পরীক্ষার রেজাল্ট ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.duetbd.org থেকে জানা যাবে।

-এএ