মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মৌলভীবাজারে অস্ত্রসহ ৪ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অস্ত্রসহ চার যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শহরের উত্তরসুর এলাকার পর্যটন নিবাস হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মৌলভীবাজারের সদর ইউনিয়নের উলুয়াইল গ্রামের ছানাউর আলমের ছেলে সাহেল আহমদ, বিহারীবাদ এলাকার আবু তাহেরের ছেলে ছয়ফুল মিয়া, শ্রীমঙ্গল দক্ষিণ উত্তরসুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে ছাদিকুর রহমান ও একই এলাকার আব্দুল ছাত্তারের ছেলে জুয়েল আহমদ।

আটক চার যুবকের কাছ থেকে একটি পিস্তল ও খেলনা রিভলবার উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চার যুবককে আটক করা হয়। পরে দেহ তল্লাশী করে অস্ত্র পাওয়ায় আটকদের থানায় আনা হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ