সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ইসলামি বইমেলায় মারকাযুস সাহাবার ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী : সাহাবায়ে কেরামের জীবনাদর্শ ভিত্তিক দাওয়াতি সংগঠন মারকাযুস সাহাবা বাংলাদেশ কর্তৃক আয়োজিত বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন ইসলামিক বইমেলায় অনুষ্ঠিত হলো কবিতা ও সাহিত্যচর্চা বিষয়ক ব্যতিক্রমী এক আলোচনা সভা।

সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকীর সভাপতিত্বে বায়তুল মুকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুস সাহাবা বাংলাদেশের আমীর মুফতি শামীম আল-আরকাম।

অন্যান্যদের মধ্যে ছিলেন মুফতি আমীমুল ইহসান, মাসিক মদীনা সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, মুফতি মহিউদ্দিন ফারুকী, মুফতি আব্দুর রহমান কোব্বাদী, আবুল আ'লা মাসুম, আল-মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি সাব্বির মাযহারী, মারকাযুস সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী শরীয়তে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পাশাপাশি সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করা অপরিহার্য। সুতরাং সাহাবাদের অবদানকে অস্বীকার করে, তাদের সমালোচনা করে কেউ প্রকৃত মুসলমান হতে পারেনা।

এসময় বক্তারা কবিতা ও সাহিত্যচর্চায় সাহাবাদের অবদানের বিষয়েও আলোকপাত করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত দর্শকশ্রোতাদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে খোলাফায়ে রাশেদা ও আশারায়ে মুবাশশারাসহ মর্যাদাবান সাহাবীদের জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠিত কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হোসাইন ও রেডিও একাত্তরের উপস্থাপক আর জে মামুন চৌধুরী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ