মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মৃত্যুর পর পেনশনের টাকা কে পাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৃত্যুর পরে সরকার প্রাপ্ত পেনশনটি মৃত ব্যক্তির রক্তের কেউ পাবে না। পেনশন সরকারের পক্ষ থেকে সরকারী চাকরীজীবীদের জন্য একটি সম্মাননা। সুতরাং, এ পেনশনটি মৃত্যুব্যাক্তি যার নামে ও যাকে এর অধিকারী বা মালিক বানিয়ে দিবেন সেই তার মালিক হবে।

অতএব, পেনশনের টাকা যদি স্ত্রীর নামে লিখে দিয়ে যায়, তিনিই তার অধিকারী হবেন। অন্যান্য টাকা পয়সা ও জমির মত পেনশনের টাকা ভাগ করা যাবে না।

মৌলিকভাবে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে মৃত ব্যক্তির সম্পদের মালিক তার জিবীত ওয়ারিসগণ হয়ে যায়। কে কতটুকু পাবে, তা শরীয়ত পরিস্কার ভাষায় কুরআন ও হাদীসে বলে দেয়া আছে।

যারা ওয়ারিস তথা মৃতের সম্পদের যারা হকদার তারা যদি সম্পদ ভাগ না করে সবাই মিলেমিশে ব্যবহার করতে চায়, তাহলে এতে কোন সমস্যা নেই। কিন্তু একজনও যদি রাজি না থাকে, তাহলে অন্যদের জন্য তার সম্পদ আলাদা না করে দিয়ে সবার মধ্যে সমভাবে বা কমবেশি করে খরচ করা জায়েজ হবে না।

মৃতের সম্পদের মাঝে ব্যবসায়িক সম্পত্তি, স্থাবর সম্পত্তি, নগদ অর্থ ও ব্যাংক ব্যালেন্স এবং পেনশন সবই শামিল।

সূত্র: দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়া-Fatwa:347-49T/L=4/1441

মুফতি আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি