মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ঢাবির আরবী বিভাগ অ্যালামনাইয়ের ১ম পুনর্মিলনী; চলছে রেজিস্ট্রেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ইতিহাসে এই প্রথমবারের মত সাবেক ছাত্রদের মিলন মেলা বসতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আগামী ১১ জানুয়ারি শনিবার ২০২০।

১ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণে ইচ্ছুক অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদেরকে আগামী ২০ ডিসেম্বর ২০১৯ তারিখের মধ্যে সম্মেলনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে।

অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য হওয়ার প্রক্রিয়াও চলমান আছে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ- অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ, আহ্বায়ক (০১৭১৮০৮২৫৯৫); অধ্যাপক ড. মো. আবদুল কাদির, যুগ্ম আহবায়ক (০১৯৭১০৪৩০৬৫); ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক (০১৭১১৩০৫৮৪৬); ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সদস্য সচিব (০১৭১২১৫০০৪৮); ড. আব্দুল্লাহ্ আল্-মারূফ (০১৫৫২৩৪৬১১৩); জনাব কে. এস. এম. ছালেহ (০১৬৭৬৭৬১৬৪২); জনাব মো. আবদুল হক (০১৭১৬৩২৮৭৮৮)।

রেজিস্ট্রেশন ও অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য ফর্ম পেতে লিঙ্ক-এ ক্লিক করুন। রেজিস্ট্রেশনের নিয়মাবলী পেতে ক্লিক।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগগুলোর মধ্যে আরবী বিভাগ অন্যতম। ‘Corner stone of the University’ হিসেবে খ্যাত এ বিভাগের যাত্রা শুরু হয়েছিল চারজন শিক্ষক নিয়ে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে। তখন এ বিভাগের নাম ছিল ‘আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগ।

শামসুল উলামা আবু নসর অহীদ ছিলেন এ বিভাগের প্রথম ‘হেড অব দি ডিপার্টমেন্ট’। এ বিভাগেরই প্রাক্তন ছাত্র ও শিক্ষক ড. এস. এম. হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্য থেকে এ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর-এর পদ অলংকৃত করেন।

১৯৮০ সালে আরবী বিভাগ স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বিভাগে মোট ২৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন যাদের মধ্যে ২১ জন নিয়মিত, ১ জন সংখ্যাতিরিক্ত অধ্যাপক ও ৫ জন খণ্ডকালীন শিক্ষক।

বর্তমানে বিভাগের বিভিন্ন একাডেমিক স্তরে প্রায় ৮০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিভাগটি বর্তমানে আরবী ভাষা-সাহিত্য ও ভাষাতত্ত্বে চার বছর মেয়াদি বি. এ. (সম্মান), এক বছর মেয়াদি এম. এ., দু-বছর মেয়াদি এম. ফিল. ডিগ্রি প্রদান করছে।

এছাড়া এখানে ৪ বছর মেয়াদি আরবী ভাষা-সাহিত্য ও ভাষাà¦