সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

তুর্কি ঐতিহাসিক মসজিদকে বন্যা থেকে বাঁচাতে অন্যত্র স্থানান্তর (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইয়ুবী শাসনামলে নির্মিত তুরস্কের ঐতিহাসিক একটি মসজিদকে আপন জায়গা থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসান কাইফ নামের ঐতিহাসিক এই মসজিদের কাছেই একটি বাঁধ নির্মাণের ফলে এটি বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশংকায় অন্তত আড়াই মাইল দূরে হাসান কাইফ কালচার পার্কে মসজিদটি স্থানান্তর করা হয়। খবর ডেইলি জং-এর।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ১৪০৯ সালে নির্মিত মসজিদটি আপন জায়গা থেকে সরাতে অসংখ্য চাকা বিশিষ্ট বিশেষ ধরনের ট্রলি ব্যবহার করা হয়। ট্রলিটি ৬০৯ বছরের প্রাচীন ভবনটিকে সুরক্ষিত রেখেই তার জন্য নির্ধারিত নতুন জায়গায় বহন করে নিয়ে যায়।

হাসান কাইফ মসজিদ এবং এরসঙ্গে আরও কিছু ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন স্থানান্তর করা হয়েছে-যেগুলোর ওজন অন্ততপক্ষে এক হাজার সাতশো টন। স্থানান্তরের সময় মসজিদের ওপরে এবং পাশে তুরস্কের জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

ডেইলি পাকিস্তান ও ডেইলি জং উর্দু অবলম্বনে বেলায়েত হুসাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ