সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

কুয়ালালামপুরের ইসলামি সম্মেলনে যোগ দিলেন বাংলাদেশের শোয়াইব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসন এবং আগামী দিনের কর্মকৌশল নির্ধারণে বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ইসলামি সম্মেলন। এই সম্মেলনে ৫২ দেশের চার শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।

এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব, ইউকে জমিয়তের সভাপতি ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস্-এর সদস্য প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মহাথির মুহাম্মদের কার্যালয় থেকে গত সপ্তাহে তাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়।

সম্মলনে অংশ নিতে গত মঙ্গলবার বৃটেন থেকে রওনা হয়ে প্রথমে বাংলাদেশে আসেন পরে ১২ ঘণ্টার যাত্রা বিরতি দিয়ে তিনি কুয়ালালামপুরে পৌঁছেন।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান, কাতারি আমির তামিম বিন হামাদ আল থানি, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এবং বৈঠকের আয়োজক দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। এতে কয়েকশ' সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং মুসলিম বিশ্বের নানা বিভাগের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ