আওয়ার ইসলাম: রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হলো ১ জানুয়ারি। মাসব্যাপী বাণিজ্য মেলাকে কেন্দ্র করে যান চলাচল স্বাভাবিক রাখতে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মেলায় দেশি-বিদেশিসহ প্রচুর লোকের সমাগম হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন যানবাহনযোগে মেলায়। মেলায় দর্শনার্থীরা সঠিক পথে ও সুষ্ঠুভাবে গমনাগমন, সুশৃঙ্খল যানবাহন পার্কিং ও বাহিরসহ মেলা উপলক্ষে আশপাশের এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মেলায় আগত যানবাহনের পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান: ১ নম্বর পার্কিং (ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (ডিআইটিএফ)-২০২০-এর ভিআইপি গেট থেকে প্রধান গেট পর্যন্ত খালি জায়গা), ২ নম্বর পার্কিং (ডিআইটিএফ-২০২০-এর ২ নম্বর গেট সংলগ্ন খালি জায়গা), ৩ নম্বর পার্কিং (র্যাব-২ অফিসের বিপরীত কলোনি মাঠ), ৪ নম্বর পার্কিং (র্যাব-২ অফিসের উত্তর পাশে সরকারি কলোনি মাঠ), ৫ নম্বর পার্কিং (জি টাইপ কলোনি মাঠ), মোটরসাইকেল পার্কিং (বিআইসিসি এর পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গা, মেলা "ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার" এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভেতরে ফাঁকা জায়গা)।
মেলার প্রবেশ পথ: যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে ধানমন্ডি-নিউমার্কেটের দিক থেকে মিরপুর রোড ব্যবহার করে মেলায় আসবেন, তারা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ, নতুন সড়ক ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ এবং ২ নম্বর পার্কিং ব্যবহার করবে।
যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশ এলাকা হতে মেলায় আসবেন, তারা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে প্রবেশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র্যাব-২ অফিসের বিপরীতে সরকারি কলোনি মাঠে (৩নম্বর পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে পারবেন।
পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশ এলাকা হতে মেলায় যারা আসবেন, তারা আগারগাঁও লাইট ক্রসিং ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে র্যাব-২ অফিস এর বিপরীত কলোনি মাঠ (৩নম্বর পার্কিং) এর পাশের মাঠে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে (৪নম্বর পার্কিং) ও (৫ নম্বর পার্কিং) গাড়ি