মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার অভাবনীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালে অনুষ্ঠিত ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা ও মারকাযুল ফুরকান আইডিয়াল গার্লস মাদরাসা অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

হিফজুল কুরআন বিভাগে অধ্যয়নের পাশাপাশি ১৩ জন শিক্ষার্থী ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮ জন, বাকি ৫ জন শিক্ষার্থী A পেয়েছে।

কৃতিত্বপূর্ণ এ ফলাফল অর্জন করায় এ মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি মাদরাসার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ৩১ জন শিক্ষার্থী কুরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। হাফেজরা ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ সহ কৃতিত্বের সাথে শতভাগ সফলতা অর্জন করেছে।

প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার লক্ষ্য- এ মাদরাসার শিক্ষার্থীরা শুধু দীনি শিক্ষাই অর্জন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের ডিগ্রী অর্জন করবে। তারা জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে মর্যাদার সাথে নিজেদের জায়গা করে নিতে পারবে। তারা একদিকে হবে কুরআনে হাফেজ, আলেম, ইসলামিক স্কলার ও দীনের দায়ী অপরদিকে তারা হতে পারবে আধুনিক ডিগ্রীধারী এবং সরকারী ও বেসরকারী পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তা।

মারকাযুল ফুরকান পরিচালিত ন্যাশনাল কারিকুলামে ইংলিশ ভার্সন, দীনি শিক্ষাসহ মারকাযুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্ষন ইসলামিক স্কুল, কওমি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা ও মারকাযুল ফুরকান আইডিয়াল গার্লস মাদরাসায় প্রি-প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত, হিফযুল কুরআন, নূরানী, নাজেরা ও কিতাব বিভাগে ২০২০ শিক্ষাবর্ষের জন্য সীমিত আসনে ভর্তি চলছে।

ক্যাম্পাস-১ স্কুল শাখা: ৫৫ উত্তর মুগদা ঝিলপাড় ঢাকা-১২১৪। মোবাইল ০১৯৬৮৮৭৭০২২-৭ পর্যন্ত। ক্যাম্পাস-২ বালক শাখা: ৯৬/৪ উত্তর মুগদা ঝিলপাড় (জিরো পয়েন্ট) ঢাকা -১২১৪ ফোন ০২-৭২৭৩৭৯৮ ০১৬৮২৫৪০৬৬২। ক্যাম্পাস-৩ বালিকা শাখা: ৯৬/১২/১ উত্তর মুগদা ঝিলপাড় (জিরো পয়েন্ট) ঢাকা-১২১৪ মোবাইল ০১৭২৪৯৬৬০৪৫।

-এএ