মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

ইজতেমা ২০২০: আল্লাহর দয়া পেতে মানুষের প্রতি দয়া করতে হবে, মাওলানা খুরশিদ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার ১ম দিনের বাদ ফজর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২০ সালের ইজতেমায় ১ম দিন শুক্রবার বাদ ফজর আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন পাকিস্তান তাবলিগ জামাতের শূরা সদস্য মাওলানা খুরশিদ আলম। আওয়ার ইসলামের পাঠকদের জন্য হুবহু বয়ানটি অনুবাদ করেছেন আবদুল্লাহ তামিম।


আল্লাহ তায়ালা বলেন, وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ।  রাসুল সা. বলেন قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ।  আল্লাহ তায়ালা আরো বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ তায়ালা আরো বলেন, إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ।

মুহতারাম প্রিয় ভায়েরা আমারা, আল্লাহ তায়ালা আমাদেরকে তার মহান অনুগ্রহ ও নবি সা. এর মেহনতের কারণে আজ এ বিশাল ময়দানে একত্রিত হওয়ার তাওফিক দিয়েছেন। আজ এ মহান মজলিসে আসমান থেকে ফেরেশতারা নেমে এসেছে। আর তারা দোয়া করছে যেনো আল্লাহ তায়ালা পুরা জামাতের সব মানুষকে হেদায়েত দান করেন।

আমাদের এখানে একত্রিত হওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আল্লাহকে রাজিখুশি করা। আল্লাহর হেদায়াতের পথে চলা। আল্লাহ যেনো আমাদের উপর রাজিখুশি হয়ে যান। আল্লাহর হেদায়াত পাওয়ার জন্য আল্লাহ তায়ালা আমাদের এ মজলিসে আসার তাওফিক দিয়েছেন এটা আল্লাহ তায়ালার একান্ত অনুগ্রহ। আল্লাহ আমাদেরকে এ মাঠে শুধু তাকে রাজি খুশি করার জন্যই অবস্থান করার তাওফিক দান করুন।

আল্লাহ তায়ালা বলেন, আমাকে যারা ভালোবাসে আমি তাদের উপর আমার রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকি। যারা আল্লাহর পথে এক দাপ এগিয়ে আসে আল্লাহ তার দিকে দশ দাপ এগিয়ে আসে। আজ এ বিশাল বড় মজমায় একত্রিত হওয়ার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে রাজি করা। তাহলে আল্লাহ আমাদের উপর আল্লাহর বিশেষ রহমত নাজিল করবেন।

আল্লাহ তায়ালা মানুষের আমল ও ইবাদতের প্রতি খুবই যত্নবান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলে সবচেয়ে বেশি খুশি হোন। রাসূল সা.একবার মসজিদে আসলেন এসে দেখলেন মসজিদে বেশ কয়েকজন সাহাবি বসে আছেন, আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেনো বসে আছো, তোমারা কি করছো।

সাহাবায়ে কেরাম বললেন, আমরা আল্লাহর প্রশংসা করছি পবিত্রতা বর্ণনা করছি। কারণ আল্লাহ আমাদের ঈমানের মত মহামূল