সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বিশ্ব ইজতেমা নিয়ে ছড়া 'এই আমাদের পাঠ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ এফ.এস.ডি ইকরামুল হক

শীত সকালে চলছে গাড়ি
ইজতেমারই পানে,
বিশ্ববাসীর মিলন আসর
দেখবো পুলক প্রাণে।

তুরাগ নদীর পরশ পেতে
ঢাকার রাহে চলি,
রব্বে পাকের জিকির ঠোঁটে
কথাও দীনি বলি।

দেশ বিদেশের আসছে সাথী
মধুর বয়ান মাঠে,
রূহের খোরাক যাচ্ছি পেতে
নয়তো কে আর খাটে!

লক্ষ শ্রোতা লোকের নদী
ইজতেমারই মাঠ,
বয়ান শুনে শিখবো আমল
এই আমাদের পাঠ।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ