মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

ফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাতিসংঘের বিশেষ দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।

গতকাল রোববার সকালে ইয়াং হি লি কক্সবাজারে এসে পৌঁছেছেন। তিনি আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

এ সময় রোহিঙ্গা ও স্থানীয়দের সাথে কথা বলবেন তিনি। এছাড়াও তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি এবং মিয়ানমারকে পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন ইয়াং হি লি। তার আগের দিন তিনি ঢাকায় পৌঁছান। সে সময় পাঁচ দিনের এ সফরে ইয়াং হি লি একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ