সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

'শহীদি মসজিদে প্রাণবন্ত সেই খতিবের দেখা আর মিলবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির উদ্দিন বাবর ।।

আমাদের ছোট্ট জেলা কিশোরগঞ্জে ছিলেন দুজন বড়মাপের আলেম। দেশের আলেম-উলামা ও দীনদার শ্রেণির কাছে একজন ‘শাহ সাহেব’ আরেকজন ‘খান সাহেব’ হিসেবে পরিচিত। শুধু পদ-পদবি কিংবা প্রাতিষ্ঠানিক পরিচয়ে নয়, ইলমি যোগ্যতা ও ব্যক্তিত্বে তাঁরা ছিলেন স্বমহিমায় ভাস্বর। হজরত মাওলানা আতাউর রহমান রহ. চলে গেছেন ২০০৮ সালে। আর আজ চলে গেলেন হজরত মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ.।

জীবনে শাহ সাহেব হুজুরের মতো এতোটা প্রভাবশালী আলেম খুব কমই দেখেছি। কিশোরগঞ্জের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কোনো অঙ্গন তাঁর প্রভাবের বাইরে ছিল না। প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের সবাই তাঁকে অসম্ভব সমীহ করতো। ভাবগাম্ভীর্য আর ব্যক্তিত্বের দিক থেকে তাঁর মতো ‘প্রিন্সিপাল’ খুব কমই দেখেছি।

জীবনে অনেক মসজিদে জুমা পড়েছি, কিন্তু শাহ সাহেব হুজুরের পেছনে জুমা পড়ার মতো প্রশান্তি কোথাও অনুভব করিনি। বিশুদ্ধ উচ্চারণ, মধুমাখা তেলাওয়াত, নিজস্ব স্টাইলে খুতবার কারণে তিনি ছিলেন অসম্ভব জনপ্রিয় একজন খতিব। দূর-দূরান্ত থেকে মুসল্লিরা শুধু তাঁর পেছনে জুমা পড়তে আসত। শহীদি মসজিদে প্রাণবন্ত সেই খতিবের দেখা আর মিলবে না, ভাবতেই অন্তরটা কেঁদে উঠছে।

হে আল্লাহ আমাদের প্রিয় উস্তাদ শাহ সাহেব হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।

(লেখকের ফেসবুক থেকে নেওয়া)

আরএম/