সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আল্লামা আযহার আলী আনোয়ার শাহর মৃত্যুতে খতমে নবুওয়াত বাংলাদেশের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশ বরেণ্য আলেমেদীন আল্লামা আতহার আলী সাহেব রহ. এর সুযোগ্য সন্তান জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ এর মুহতামিম, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি এবং হাইয়াতুল উলিয়া এর সিনিয়র সদস্য হযরত মাওলানা আযহার আলী আনোয়ার শাহের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম।

শোক বার্তায় তিনি বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেমেদীন ছিলেন, এলেম আমল ও আখলাক যতটা উন্নত ছিল ঠিক তেমন সুন্দর ছিল তার কুরআনের তেলাওয়াত। মাদরাসা পরিচালনা, হাদিসের দরস ও বয়ানের ময়দানেও তিনি ছিলেন সুপ্রসিদ্ধ একজন আলেম। অল্প দিনের মধ্যে কয়েকজন মুরুব্বী আলেমের ইন্তেকালের পরে তিনার ইন্তেকালে আমি অত্যন্ত মর্মাহত।

পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দরখাস্ত, আল্লাহ পাক রব্বুল আলামীন যেন তাকে জান্নাতের উচ্চ মরতবা দান করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামীল নসিব করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ