সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

এবারের বইমেলায় এসেছে মুসা আল হাফিজের ‘নক্ষত্রচূর্ণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের বইমেলায় এসেছে কবি, গবেষক মুসা আল হাফিজের ব্যতিক্রমী বই নক্ষত্রচূর্ণ। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবেশ, প্রকৃতিসহ জীবন ও জগতের বিবিধ অনুষঙ্গ নিয়ে দার্শনিক উপলব্ধির প্রকাশ ঘটেছে এ গ্রন্থে।

পাঁচটি অধ্যায়ের বইয়ে জীবনবোধ ও বিচিত্র অনুভূতিরাজীর সমাহার ঘটেছে। অধ্যায়গুলো হচ্ছে- নক্ষত্রচূর্ণ, উড়ন্ত সাক্ষাৎকার, প্রকৃতির পাঠশালা, বোধির বৃষ্টিজল, কথা ও কথিকা।

এসব অধ্যায়ে ছোট ছোট শিরোনামে বিশ্বাস-অবিশ্বাস, মনস্তত্ব, দেহ ও আত্মার , জ্ঞানতত্ত্ব, আধ্যাত্মিকতা, জীবন জিজ্ঞাসা, প্রাণ-প্রকৃতিতে নিহিত শিক্ষা ও উপদেশ, মানুষে মানুষে সম্পর্ক, মানুষের নিজের সাথে নিজের সম্পর্ক, সমাজের নানা অসঙ্গতি ও আলোকায়ন ইত্যাদি বিষয় নানা আঙ্গিকে আলোচিত হয়েছে।

জীবনের মর্মসন্ধানী ও আলোক অন্বেষী চিন্তার এ বই মনোযোগী পাঠকদের দৃষ্টি কেড়েছে। বইটি প্রকাশ করেছে মনোজ, পরিবেশক, চৈতন্য। বইটি পাওয়া যাচ্ছে ২৫০-২৫১ নম্বর স্টলে। বইটির মূল্য মাত্র দুই শ টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ