মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতির কার্যালয় থেকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ছয়টি পদে ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ১. ক্যাটালগার। ২. কম্পিউটার অপারেটর। ৩. সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর। ৪. ডাটা এন্ট্রি অপারেটর। ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ৬. এবং অফিস সহায়ক

পদসংখ্যা: রাষ্ট্রপতির কার্যালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওপরের ৬টি পদে সর্বমোট ২৫ জনকে নিয়োগ দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/উচ্চমাধ্যমিক/মাধ্যমিক ও ডিপ্লোমা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং ওই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন পদের জন্য বেতন-ভাতা দেয়া হবে।

আবেদনের নিয়ম: রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://bbp.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ