সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ছেঁড়া-ফাটা টাকার বিনিময়ে নতুন টাকা ক্রয়, ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের দেশে পুরাতন ছেঁড়াফাটা টাকার বিনিময়ে নতুন টাকা লেনদেনের ক্ষেত্রে অন্যান্য পণ্যের ন্যায় কমবেশি করে মূল্য নির্ধারণ করে বিক্রি করা হয়। প্রশ্ন হচ্ছে, কাগজের তৈরি নোটের ক্রয়-বিক্রয় বা’য়ুস সরফের অন্তর্ভুক্ত হবে কি না? সেই হিসাবে উল্লিখিত লেনদেন জায়েজ হবে কিনা? নাজায়েজ হলে, ছেঁড়া-ফাটা টাকার বিনিময়ে নতুন টাকা সংগ্রহে করণীয় কী?

জবাব: যেহেতু বর্তমানে প্রচলিত কাগজের নোট দেশ প্রচলনে ছমন (পণ্যের বিনিময়) হিসেবে গণ্য হয়, তাই এ জাতীয় নোটের ক্রয়-বিক্রয় বাইয়ূস সরফের অন্তর্ভুক্ত হবে।

আর বাইয়ূস সরফের মধ্যে যেহেতু কমবেশি লেনদেন সুদের অন্তর্ভুক্ত, তাই আমাদের দেশে প্রচলিত পুরাতন ছেঁড়াফাটা টাকার বিনিময়ে নতুন টাকা লেনদেনের ক্ষেত্রে অন্যান্য পণ্যের ন্যায় কমবেশি করে মূল্য নির্ধারণপূর্বক বিক্রি করা সুদী লেনদেনের অন্তর্ভুক্ত হওয়ায় এটি নাজায়েজ ও হারাম।

এক্ষেত্রে সাধারণত ব্যাংক কর্তৃপক্ষ উক্ত সেবাটি প্রদান করে থাকে। বিশেষ করে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতো বিনামূল্যেই উক্ত সেবাটি প্রদান করে। তাই এক্ষেত্রে সুদী লেনদেন করার কোন যৌক্তিকতা নেই। এরপরও একদম অপারগতার ক্ষেত্রে বদল কারীর পরিশ্রম ও ডাক খরচ বাবদ কিছু টাকা বেশি নেওয়া যেতে পারে। তবে শর্ত হচ্ছে স্পষ্টভাবে বাবত উল্লেখ করে দিতে হবে।

তথ্যসূত্র: বুখারী শরীফ: ২/৭৫০, মুসলিম শরীফ: ৫/৪২, হিদায়া: ৩/১০৪ ও ৬১৮, আহসানুল ফাতাওয়া: ৭/২২, ২৩ ও ৫৪

ফতোয়া প্রদানে - ইফতা বিভাগ-আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ