বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে ইসলামী যুব আন্দোলনের নেতার মৃত্যু, ক্ষতিপূরণ দাবি আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের সরেজমিনে অর্থনৈতিক কার্যক্রম দেখতে বাগেরহাট ও খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী মসজিদে নববীতে দুই দিনব্যাপী কুরআন পুনরালোচনা কর্মসূচি দারুল উলুম দেওবন্দের বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা ‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাতের অভিযোগ উদ্বেগজনক’ গভীর রাতে আগুনে পুড়ল মসজিদ, দোকানপাট ও গুদাম স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিকেএমের মতবিনিময় সাত দলের সঙ্গে হেফাজতের বৈঠক আজ, ঐক্য গড়া নিয়ে সংশয় ‘সমাজে নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত’ 

আবারো ভেঙ্গে পড়লো ভারতীয় যুদ্ধবিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও ভেঙে পড়লো ভারতীয় এক যুদ্ধবিমান। আজ রোববার সকালে ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে বিমান ভেঙে পড়েছে। তবে ওই বিমানের চালক অক্ষত আছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

দেশটির নৌসেনার পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, গোয়ায় আজ রোববার সকালে ১০ টা ৩০ মিনিট নাগাদ মিগ-২৯কে বিমান রুটিন প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে।

টুইটে আরও বলা হয়েছে, বিমান চালক অক্ষত ভাবে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং তাকে উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগেও বিভিন্ন সময়ে দেশটির অনেক যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ