রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

খালেদার জামিন শুনানি আজ, আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ। খালেদা জিয়ার এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ রোববার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকাল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় অতিরিক্ত পুলিশ সদস‌্য মোতায়েন করা হয়।

এছাড়াও কোর্টের মাজার গেটের প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পরিচয়পত্র চেক করে জনসাধারণকে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত বুধবার খালেদা জিয়ার আইনজীবী আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আবেদনটি উপস্থাপন করেন খালেদা জিয়ার অন্যতম আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার এ মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে পুনরায় আবেদন করেন তার আইনজীবীরা। এবার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বিদেশে উন্নত চিকিৎসার আরজি জানানো হয় আবেদনে। এর আগে ১২ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিল।

২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা করে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫। রায়ে খালেদা জিয়া ছাড়া বাকি তিন আসামিকেও সাত বছর করে কারাদন্ড দেন ওই আদালতের বিচারক ড. মুহা. আকতারুজ্জামান।

প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদন্ড দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে ২০১৯ সালের ৩০ এপ্রিল তা শুনানির জন্য গ্রহণ করে অর্থদন্ড স্থগিত করে হাইকোর্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ