বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে ইসলামী যুব আন্দোলনের নেতার মৃত্যু, ক্ষতিপূরণ দাবি আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের সরেজমিনে অর্থনৈতিক কার্যক্রম দেখতে বাগেরহাট ও খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী মসজিদে নববীতে দুই দিনব্যাপী কুরআন পুনরালোচনা কর্মসূচি দারুল উলুম দেওবন্দের বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা ‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাতের অভিযোগ উদ্বেগজনক’ গভীর রাতে আগুনে পুড়ল মসজিদ, দোকানপাট ও গুদাম স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিকেএমের মতবিনিময় সাত দলের সঙ্গে হেফাজতের বৈঠক আজ, ঐক্য গড়া নিয়ে সংশয় ‘সমাজে নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত’ 

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের পূর্বাঞ্চলে ইরানের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।

গতকাল রোববার এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আনাদলু এজেন্সি’র খবরে বলা হয়, ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইরানের উত্তর-পশ্চিমাংশে। তবে তুরস্কের ভ্যান প্রদেশে ভূমিকম্পটি শক্তিশালী আঘাত হানে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোলে এক সংবাদ বিবৃতিতে জানান, এই ভূমিকম্পে কয়েকটি ভবন ধসে পড়েছে এবং ভবনের বাসিন্দার ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে সেনা সদস্যরা।

তুরস্কে এই বছরের শুরুতে হওয়া আরেকটি ভূমিকম্পে ৪১ জন নিহত হয়। এ ছাড়া আহত হয়েছিল প্রায় ১ হাজার ৬০০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ