মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

খালোদা জিয়াকে আটকে রাখা হয়নি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, যদি কাউকে রাজনৈতিক কারণে আটক করা হয়, তখন সেটিকে আটকে রাখা বলে। খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তি ভোগ করছেন। তাকে আটকে রাখা হয়নি। বিএনপি জনগণকে ভুল বোঝাচ্ছে।

তিনি বলেন, বেগম জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত আসামি। তার জামিন দেয়া না দেয়া সম্পূর্ণ আদালতের বিষয়। এখানে সরকারের কোনো হাত নেই।

বিএনপি এটিকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছেন দাবি করে এ আওয়ামী লীগ নেতা বলেন, দলটির নেতাদের বক্তব্য শুনলে মনে হয় তারা জনগণের দল নয়। তাদের কাজই হচ্ছে খালেদা জিয়া আর তারেক রহমানকে কেন্দ্র করে।

তিনি বলেন, বিএনপি দাবি করে তারা নাকি জনগণের জন্য আন্দোলন করে। অথচ তাদের সকল কার্যক্রম খালেদা জিয়ার জামিন, তার স্বাস্থ্য ও মাঝেমধ্যে তারেক জিয়াকে কেন্দ্র করেই। দলটির সাম্প্রতিক কথাবার্তা, আন্দোলন, মানববন্ধন সবকিছুতেই এগুলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ