মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

লিবিয়ায় ১৬ তুর্কি সেনাকে হত্যা করায় যুদ্ধের ঘোষণা এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় চলমান সংঘর্ষে তুরস্কের অন্তত ১৬ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী।

গতকাল রোববার এ দাবি করে বিবৃতিতে দিয়েছে হাফতারের মুখপাত্র। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও স্বীকার করেছেন, তার দেশের কিছু সেনা মারা গেছেন।

ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকারের প্রতি সমর্থন জানিয়ে তুরস্ক দেশটিতে সেনা পাঠিয়েছে। তাফতারের অনুগত বাহিনীর সঙ্গে এসব সেনাদের সঙ্ঘাত রয়েছে। হাফতারের মুখপাত্র জানিয়েছেন, রাজধানী ত্রিপোলি দখলের লড়াইয়ের সময় মিসরাতা ও আল-ফালাহ শহরে তুরস্কের সেনারা নিহত হয়।

সেনা নিহতের বিষয়ে এরদোগান বলেন, লিবিয়ার জাতীয় সরকারের স্বার্থে আমরা সেখানে সেনা পাঠিয়েছি। আমরা লিবিয়ায় লড়াই অব্যাহত রাখব। এরইমধ্যে সেখানে আমাদের কয়েকজন সেনা শহীদ হয়েছেন। অন্যদিকে আমরা হাফতার অনুগত বহু সেনাকে নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছি।
প্রেসিডেন্ট এরদোগান গত শুক্রবার প্রথমবারের মতো লিবিয়ায় সেনা পাঠানোর কথা নিশ্চিত করেন।

তিনি জানান, তুরস্কের সেনারা সেখানে লিবিয়ার সেনাদেরকে প্রশিক্ষণ দেয়ার জন্য কাজ করছে। সিরিয়ার কথিত ন্যাশনাল আর্মির সদস্যরা লিবিয়ায় রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ