মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মুহা. সাইফুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল করায় প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) -এর নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল মুহা. সাইফুল আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ডিজিএফআইয়ে গত তিন বছর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মুহা. সাইফুল আবেদীন সাভারে নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এদিকে সাভারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আকবর পেয়েছেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ‌্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব। সেখানে তিনি মেজর জেনারেল এনায়েত উল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।

মেজর জেনারেল এনায়েত উল্লাহকে সেনা সদরদপ্তরে পাঠানো হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে। আর ওই পদে এতদিন দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হুমায়ুন কবির যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছেন।

এদিকে, ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল মুহা. সাইফুল আলম সেনাবাহিনীতে কমিশন পান বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির একাদশ লং কোর্সের ক্যাডেট হিসেবে। বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের দায়িত্ব পাওয়ার আগে তিনি ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশালের এরিয়া কমান্ডার ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ