শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

দেশে লুটপাটের মহোৎসব চলছে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে লুটপাটের মহোৎসব চলছে। সরকার দলীয় নেতা-কর্মীরা দেশে ভয়াবহ অনাচার, দুর্নীতি আর লুটপাট চালাচ্ছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, অধ্যাপক মোঃ আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা আজীজুল হক, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, হাজী নূর হোসেন প্রমুখ।

তিনি আরো বলেন, সম্প্রতি এক যুব মহিলা লীগ নেত্রীর অনৈতিক কর্মকান্ড ও অবৈধ সম্পদের তথ্য উদঘাটন এবং থানা পর্যায়ের এক আওয়ামীলীগ নেতার বাসা থেকে কোটি কোটি টাকা আর বিপুল পরিমান স্বর্ণ উদ্ধারের ঘটনা চলমান ফ্রিস্টাইল দুর্নীতি আর লুটপাটের সর্বশেষ প্রমান। সরকারী দলের মাঠ পর্যায়ের নেতা-নেত্রীরাই যদি এত বড় বড় দুর্নীতি ও দুষ্কর্ম করে থাকতে পারে তাহলে রাঘব বোয়ালদের যে কি অবস্থা তা সহজেই অনুমান করা যায়।

দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। দেশ ও জাতির স্বার্থে দুর্নীতি, দু:শাসন আর অনৈতিকতার মূলোৎপাটন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে লুটপাট, দুর্নীতি ও দু:শাসন বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পরতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ